একতা ডেস্কঃ গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদনগরে ২৬ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ। তিনি জানান, গ্রেপ্তারকৃত বি এন পি নেতা কামরুল ইসলাম কামু ৯ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত ও ৩ টি মামলার সাজাভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে থানায় ২৬ টি মামলা রয়েছে যার মধ্যে ৪টি হত্যা, একাধিক ধর্ষণ, পাঁচটি মাদক, সহ চাঁদাবাজির মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম কামুকে আজ গাজীপুর গোয়েন্দা পুলিশের কাছ থেকে আমাদের হেফাজতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।
এলাকা সূত্র সূত্র জানিয়েছে, কামরুল ইসলাম কামু। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকায় এসে পুনরায় তার আধিপত্য রক্ষায় একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি করে। এ ঘটনায় বেশ অনেকে আহত হয়েছেন, এতে এলাকায় আতঙ্ক বিরাজ করে। তাকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। কামরুল ইসলাম কামুর গ্রেপ্তারের খবরে এরশাদ নগরে এলাকায় আনন্দ মিছিল বের করে এবং কামুর ফাঁসি দাবি করেন স্থানীয়রা।

Leave a Reply