1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

আইন-শৃঙ্খলা বাহিনীর ৩ সদস্যসহ আটক ৪ ছিনতাইয়ের অভিযোগে

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ গননা করুন

একতা ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র‍্যাব এবং পুলিশের পরিচয়ে মালামাল ছিনতাই করে পালানোর সময় ৪ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত সোমবার রাত ৮টার দিকে বিমানবন্দরে প্রবেশ করে ক্যানোপি এলাকার বাইরে মো. নাজমুল নামে এক ব্যক্তির কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সার্জেন্ট ইকবাল, মো মাকসুদ, পুসিদার হোসেন এবং আসাদুল হক। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৭-৭৪১৮) জব্দ করা হয়।

এপিবিএন জানিয়েছে, আটককৃত সদস্যদের মধ্যে সার্জেন্ট ইকবাল ও মো. মাকসুদ সেনাবাহিনীর সদস্য। তারা দুজনই বর্তমানে র‍্যাবে কর্মরত। আর পুলিশ কনস্টেবল পুসিদার হোসেন বর্তমানে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত। আটককৃত অপরজন মো. আসাদুল হক নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয় বলে বিমানবন্দর থানা পুলিশ নিশ্চিত করেছে।

আটককৃতরা দীর্ঘদিন যাবত একই প্রক্রিয়ায় বিমানবন্দরসহ আশেপাশের এলাকায় বিমানযাত্রী এবং সহযাত্রীদের নিকট হতে গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে আসছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews