1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মহালছড়িতে ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হামাস নেতা খালেদ মেশালের হুংকার

  • মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩১৩ গননা করুন

একতা ডেস্ক: ফিলিস্তিন-ইসরায়েলের এক বছরের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পরেও হামাস ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে পুনরায় উঠে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন হামাসের নির্বাসিত নেতা খালেদ মেশাল। এখনো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি যোদ্ধা নিয়োগ ও অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন তিনি।

৭ অক্টোবর, সোমবার গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন খালেদ মেশাল।

হামাসের সাবেক এই নেতা বলেন, ফিলিস্তিনি ইতিহাস বেশ কয়েকটি চক্র নিয়ে গঠিত। আমরা এক একটি পর্যায় দিয়ে যাই যেখানে আমরা শহিদদের হারাই এবং সামরিক সক্ষমতার কিছু অংশ হারাই। কিন্তু আল্লাহর রহমতে, ফিলিস্তিনি চেতনা ফিনিক্স পাখির মতো পুনরায় উজ্জীবিত হয়। ফিনিক্স একটি পৌরাণিক পাখি। অনেক বছর বেঁচে এই পাখি আগুনে পুড়ে মৃত্যুবরণ করে এবং এরপর নিজের ছাই থেকেই আবার নতুন করে জন্ম নেয়। যুগ যুগ ধরে নবউদ্যমে পুনর্জন্মের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই ফিনিক্স পাখি।

১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত হামাসের সর্বোচ্চ প্রধান ছিলেন খালেদ মেশাল। ১৯৯৭ সালে ইসরায়েল তাকে বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করলেও বেঁচে যান তিনি। হামাসের নেতৃত্বে প্রায় তিন দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে মেশাল এখনো এই দলে প্রভাবশালী। বর্তমানে তাকে হামাসের কূটনৈতিক মুখপাত্র হিসেবে দেখা হয়।

মেশাল বলেন, আমরা আমাদের গোলাবারুদ ও অস্ত্রের একটি অংশ হারিয়েছি। তবে হামাস এখনো তরুণদের নিয়োগ করছে এবং গোলাবারুদ ও অস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ তৈরি করা অব্যাহত রেখেছে।

তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews