1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

একক ব্যান্ডের রাউটার শিগগিরই বন্ধ হচ্ছে

  • শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৯ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী বছরের এপ্রিল থেকে একক ব্যান্ডের ওয়াই-ফাই রাউটার নিষিদ্ধ করার নির্দেশনা দিয়েছে। টিআরসির নতুন নীতিমালায় বলা হয়েছে, স্থানীয়ভাবে উৎপাদিত বা দেশে আমদানিকৃত সব ওয়াই-ফাই রাউটারকে ডুয়াল-ব্যান্ড ফ্রিকোয়েন্সি সমর্থন করতে হবে।

ডুয়াল-ব্যান্ড রাউটারে দুই দশমিক চার গিগাহার্জ এবং পাঁচ দশমিক আট গিগাহার্জ, উভয় রেঞ্জই কাজ করে। একক ব্যান্ডের তুলনায় এসব রাউটারে ইন্টারনেটের গতি বেশি হয়, সংযোগ কম বিচ্ছিন্ন হয় এবং বেশি স্থিতিশীল থাকে। নতুন নির্দেশনার কারণে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সবাইকে আগামী এপ্রিলের মধ্যে একক ব্যান্ডের রাউটার বদলাতে হবে।

বিটিআরসির এ ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এই ঘোষণার পক্ষে থাকা বিশ্লেষকরা বলছেন, আরও আগেই ডুয়াল-ব্যান্ড প্রযুক্তির দিকে মনোযোগ দেওয়া উচিত ছিল। উন্নত নেটওয়ার্ক সেবার পাশাপাশি ঘনবসতিপূর্ণ শহুরে অঞ্চলে এ ধরনের রাউটারই বেশি কার্যকরী। তবে সমালোচকরা বলছেন, এই নিষেধাজ্ঞার ফলে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য ইন্টারনেট সেবা পাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে।

দেশের একটি বড় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মুখপাত্র জানান, বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো প্রতিযোগিতামূলক রাখতে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। একক ব্যান্ডকে ডুয়াল ব্যান্ড দিয়ে প্রতিস্থাপন করতে স্বল্প আয়ের মানুষকে ভর্তুকি বা প্রণোদনা দেওয়াটা জরুরি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews