1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বারীনগর সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

  • শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ গননা করুন

একতা ডেস্কঃ যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর বাজারে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। ৬ ডিসেম্বর, শুক্রবার ভোর ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, কুমিল্লা সদর উপজেলার বাগবাগগঞ্জ গ্রামের নাজির আলীর ছেলে ইকবাল হোসেন (৩৫)। তার সাথে থাকা আহতরা হলেন, একই উপজেলার বটতুল গ্রামের রহমতুল্লাহ (৪৫) ও জাবেদ আলী (৫০)। স্বজনরা জানায়, এদিন ভোরে প্রাইভেটকার যোগে যশোর থেকে কুমিল্লা যাওয়ার পথে বারীনগর বাজারে বালু বোঝাই ট্রাকের সাথে কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইকবাল হোসেনের। এলাকাবাসী আহতের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বারোবাজার হাইওয়ে পুলিশের এস আই ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এএসআই নিয়ামুল জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হতাহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ইকবাল হোসেনের মৃতদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews