1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শেখ হাসিনাসহ দেড় হাজার জনের বিরুদ্ধে এজাহার

  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৮৭ গননা করুন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একতা ডেস্ক: সদ্য পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।

১০ অক্টোবর, বৃহস্পতিবার এজাহার জমা দেওয়ার বিষয়টি বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিশ্চিত করেছেন। মিজানুর রহমান জানান, বুধবার রাতে জিয়া উদ্দিন সিকদার মামলার এজাহারটি থানায় জমা দিয়েছেন। লিখিত এজাহারটি থানা পুলিশ বুঝে নিলেও এটি এখনও মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। এজন্য সময়ের প্রয়োজন।

মামলার ১০ পাতার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বরিশাল নগরের সিঅ্যান্ডবি বিএনপির শোক র‍্যালি কর্মসূচিতে হামলার ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় জমা দেওয়া এজাহারে নামধারী ৫৫৭ জনের বাহিরে অজ্ঞাতনামা আরও এক হাজার জনকে আসামি করার কথা রয়েছে। কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে পূর্বপরিকল্পিতভাবে অন্য আসামিরা সশস্ত্র হামলা চালান বলে উল্লেখ করা হয়েছে। এ সময় তারা হত্যার উদ্দেশ্যে বাদী ও কয়েকজন সাক্ষীকে কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত জখম করেন।

এছাড়াও এজাহারে আসামিদের বিরুদ্ধে গুলি ও ককটেল বিস্ফোরণ, স্বর্ণের চেইন, মোবাইল, টাকা ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। বরিশালের সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে. এম জাহাঙ্গীরের নামও উল্লেখ করা হয়েছে এজাহারে।

তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews