একতা ডেস্ক: এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। বাংলাদেশ সময় বিকেল ৫টায় স্টকহোমে অবস্থিত সুইডিশ একাডেমি থেকে এ ঘোষণা দেওয়া হয়। তবে পুরস্কার দেওয়া হবে ১০ ডিসেম্বর। নোবেলজয়ী হান কাং পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (১০ লাখ ডলার) যা বাংলাদেশি ১০ কোটি টাকা সমমানের।
১৯৭০ সালের ২৭ নভেম্বরে হানের জন্ম হয়। তার বাবা ঔপনাসিক হান সিউংয় যুন। ‘হোয়াইট’ উপন্যাসের জন্য ২০১৬ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার অর্জন করেন তিনি।
গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে।
তথ্যসূত্রঃ সমকাল

Leave a Reply