1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

অবসরের ঘোষণা দিলেন নাদাল

  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৭৬ গননা করুন
টেনিস তারকা রাফায়েল নাদাল

একতা ডেস্ক: অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদাল। আগামী মাসে মালাগায় স্পেনের হয়ে শেষবার ডেভিস কাপের ফাইনাল খেলতে নামবেন তিনি। ওই ম্যাচ দিয়েই ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী ৩৮ বছর বয়সী তারকা টেনিস কোর্টকে বিদায় বলবেন। ইনজুরির কারণে ২০২৩ মৌসুমের অধিকাংশ সময় কোর্টের বাইরে ছিলেন তিনি। এটাই তার শেষ মৌসুম হতে যাচ্ছে বলেও ঘোষণা দেন। অবসর বার্তায় এই স্প্যানিশ তারকা জানিয়েছেন, সীমাবন্ধতা নিয়ে তিনি খেলে যেতে পারবেন না।

ভিডিও বার্তা মারফত বৃহস্পতিবার নাদাল বলেন, ‘আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি, এটা জানাতেই এসেছি। বাস্তবতা হচ্ছে, বছর দুইটা খুব কঠিন যাচ্ছে। আমার মনে হয় না, সীমাবন্ধতা ছাড়া খেলতে পেরেছি। আমি উচ্ছ্বসিত। কারণ আমার শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে ডেভিস কাপের ফাইনাল, যেখানে আমি দেশের প্রতিনিধিত্ব করবো।’পুরুষ এককে নাদাল শিরোপার বিচারে সর্বকালের দ্বিতীয় সেরা পুরুষ টেনিস খেলোয়াড়। তার চেয়ে বেশি শিরোপা জিতেছেন কেবল প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচ। এককে ফ্রান্স ওপেনে ১৪বার শিরোপা জিতেছেন তিনি। রৌলা গারোয় ১১৬ ম্যাচ খেলে ১১২টি জিতেছেন তিনি। এছাড়া চারটি ইউএস ওপেন এবং দুটি করে অস্ট্রেলিয়া ওপেন ও উইম্বলডন জিতেছেন এই তারকা।

তথ্যসূত্রঃ সমকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews