একতা ডেস্কঃ গাজীপুর মহানগরীর টঙ্গীতে ট্রেন কাটা পরে দুজন নিহত হয়েছে। গত ৯ ডিসেম্বর, সোমবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর ঢাকা- ময়মনসিংহ রেলপথের বনমালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক৬ বছর ও অপরজনের ৩০ বছর।
পুলিশ জানিয়েছে, টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হয়। নিহতরা রেললাইন ধরে হাঁটছিল বলে স্থানীয়রা দেখেছেন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ট্রেনে কাটা পড়ে দুজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

Leave a Reply