একতা ডেস্কঃ দুর্ঘটনার মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পরই বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আলু অর্জুন ও তার আইনজীবী অশোক রেডি। ১৪ ডিসেম্বর, শনিবার সকালে জেল থেকে ছাড়া পান পুষ্পা খ্যাত এ অভিনেতা। এতে ক্ষুদ্ধ হয়েছেন আঙুর আইনজীবী অশোক। জেল থেকে ছাড়া পেয়ে আলু অর্জুন সংবাদমাধ্যমে অভিযোগ করেন, পুলিশ অকারণেই তার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন। অনেক অনুরোধ করার পরও অভিনেতাকে সম্মান দেখানো হয়নি। অর্জনের ভাষায়, থানায় আসার আগে আমি পোশাক পরিবর্তন করতে চাই। পুলিশ দেয়নি। বলেছিলীম, আমার সাথে তাহলে একজন লোক দিতে পারেন। আমি দ্রুত পোশাক পরিবর্তন করে আসব। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব। পুলিশ আমাকে নিয়ে এসেছে, এটা ভুল নয়। কিন্তু আমার বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি। এটা ঠিক নয়।
আলু আইনজীবী অশোক বলেন, সন্ধ্যা থিয়েটারে এক নারীর মৃত্যু অভিনেতার কারণেই হয়েছে, এটা বলা যায় না। পাশাপাশি ওই দিনের ঘটনা মোটেও কারো ইচ্ছাকৃত নয়। তাই আল্লু অর্জুনকে গ্রেফতার করাটা বাড়াবাড়ি। আইনজীবী অশোক রেড্ডি আরও বলেন, ১৩ ডিসেম্বর জামিন পাওয়ার পরও অভিনেতাকে পুরো রাত জেলে রাখার বিষয়টিও বাড়াবাড়ি। এটি ‘অবৈধ আটক ছাড়া আর কিছুই নয়।
গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু: দ্য রুল সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। এ ঘটনায় ওই নারীর পরিবার থানায় মামলা করে। সেই মামলার তদন্তে নেমেই গতকাল ১৩ ডিসেম্বর, শুক্রবার পুলিশ গ্রেফতার করে অভিনেতাকে।

Leave a Reply