একতা ডেস্কঃ বাংলাদেশের এশিয়ান অনূর্ধ্ব-২১ নারী হকিতে ১০ দলের মধ্যে নবম হয়েছে। ওমানের মাসকাটে আজ নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। সব কটিই ফিল্ড গোল। সর্বোচ্চ ৪টি গোল করে আইরিন রিয়া হয়েছেন ম্যাচসেরা। ফাতেমা, অর্পিতা পাল, সোনিয়া ও নাদিরা করেছেন বাকি ৪ গোল। টুর্নামেন্টে এটিই বাংলাদেশের একমাত্র জয়।

Leave a Reply