1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ডাকাতি হলো ওমর সানীর বাসায়

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ গননা করুন

একতা ডেস্কঃ তারকা দম্পতি সানী মৌসুমী-র বাসায় চুরির ঘটনার মাত্র ১৩ দিনের মাথায় ঘটে গেল ডাকাতির ঘটনা। গত রবিবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এইচ-ব্লকের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানী। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করা হয়েছে।

ওমর সানী জানান, ডাকাতরা পেছনের আম গাছ বেয়ে ফ্ল্যাটে ঢুকে জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। ফ্ল্যাটের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করেও কোনো সূত্র পাওয়া যায়নি। বসুন্ধরা আবাসিক এলাকার এইচ-ব্লকের বাসায় ওমর সানী তার সহকারীর সঙ্গে থাকেন। তার স্ত্রী মৌসুমী যুক্তরাষ্ট্রে মেয়ে ফাইজাকে নিয়ে অবস্থান করছেন, আর ছেলে ফারদিন এহসান স্বাধীন থাকেন দুবাইয়ে। ঘটনার রাতে ওমর সানী কাজ শেষ করে বাসায় ফিরে বেডরুম ভেতর থেকে বন্ধ পান। অনেক চেষ্টার পর

কেয়ারটেকার ও ম্যানেজারের সহায়তায় বিকল্প পথে বেডরুমে ঢোকেন। সেখানে দরজার গ্লাস ভাঙা এবং ভেতরের অবস্থা দেখে মনে হয়, একধিক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে। ওমর সানী আরও জানান, বেডরুম থেকে কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র, একটি আইফোন ও স্বর্ণালংকার চুরি হয়েছে। তবে একটি দামি ল্যাপটপ অক্ষত অবস্থায় ছিল। তার ধারণা, চোরদের প্রধান লক্ষ্য ছিল তার ছেলে ফারদিনের ব্যবসায়িক প্রতারণা মামলার মূল দলিলপত্র।

ভাটারা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, দলিলপত্র চুরির অভিযোগে মামলা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা চলছে। তবে প্রাথমিকভাবে এটি। চুরির ঘটনা বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews