1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

শাহবাগীদেরও বিচারের আওতায় আনা হবে

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ গননা করুন

একতা ডেস্কঃ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, শাহবাগীদের দাবিতে যাদের হত্যা করা হয়েছে, তাদের পরিবারের মামলাগুলো আবার বিচারে ফিরিয়ে আনা হবে। আর যে সব শাহবাগী সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল, তাদেরও বিচারের আওতায় আনা হবে। গতকাল সকালে রাজধানীর বিজয়নগরে মহান বিজয় দিবসের সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কয়েক বছর আগে আজকের দিনেই আল্লাহর কিছু বান্দাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই মজদুর পরিবারগুলো সেদিন আদালতে গিয়ে বিচার চেয়েছিল, মামলাও হয়েছিল। কিন্তু ক্ষমতার গরমে সে মামলা খেয়ে ফেলা হয়েছে। এই বিচার আবার ফিরিয়ে আনা হবে। ২৪-এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করতে না পারে, এই জন্য দেশবাসীকে পাহারা দিতে হবে। পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ পালিয়ে গিয়েও বাংলাদেশকে স্থির থাকতে দিচ্ছে না। তারা মাঝেমধ্যেই ফণা তোলার চেষ্টা করে। তাদের সেই ফণাও জাতি গুঁড়া করে দিতে পারে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা অ্যাড. ড. হেলাল উদ্দিন, আব্দুর সবুর ফকির, মাওলানা এইচ এম আব্দুল হালিম প্রমুখ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়কে আওয়ামী লীগ ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। গতকাল সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররমে ঢাকা মহানগর আয়োজিত র‍্যালিপরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews