1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জোবায়ের পন্থিদের মামলা ১৫ সাদপন্থির বিরুদ্ধে

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ গননা করুন

একতা ডেস্কঃ সাদপস্থিদের সর্বোচ্চ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন তবলিগ জামাত বাংলাদেশ (শূরায়ে নেজাম) মাওলানা জোবেয়েরপন্থিরা। গত সোমবার দুপুর ১২টায় এক বার্তায় মামলার বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন তবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমম্বয়ক হাবিবুল্লাহ রায়হান। মামলার বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান আমাদের সময়কে বলেন, গত রবিবার মাওলানা জুবায়েরপন্থিরা সাদপস্থিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর আনুমানিক বেলা ১১টা ৫০ মিনিটে টঙ্গী ইজতেমা ময়দানসংলগ্ন স্টেশন রোডের প্রত্যেক মোড়ে মোড়ে তবলিগের (শূরায়ে নেজাম) সাথীগণ, ওলামা-মশায়েখ ও তৌহিদি জনতার শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালনকালে সাদপস্থিদের সর্বোচ্চ নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ বাকি আসামিরা হত্যার উদ্দেশ্যে সাধারণ জনতার ওপর বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যান। এ সময় সাঈদ আহমেদ ২০ নামে এক সাথী গুরুতর আহত হন। আসামিদের বিরুদ্ধে জোবায়েরপন্থি গাজীপুরের ভোগড়া এলাকার মোহাম্মদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আগামী বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ও দ্বিতীয় ধাপে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে ৩ ডিসেম্বর তবলিগ জামাত বাংলাদেশ (শূরায়ে নেজাম) জোড় ইজতেমার কাজ শেষ করে। পরবর্তীতে ২০ ডিসেম্বর মাওলানা সাদপন্থিরা জোড় ইজতেমার জন্য বিশ্ব ইজতেমা ময়দান বুঝে পাওয়ার জন্য প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি, সংবাদ সম্মেলন ও ৩৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। অন্যদিকে মাওলানা জোবায়েরপন্থিরা কোনো অবস্থাতেই মাওলানা সাদপস্থিদের ইজতেমা ময়দান হস্তান্তর করবেন না বলে হুশিয়ারি দিয়েছেন। এ নিয়ে গতকাল জোবায়েরপন্থিরা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন, কোনো অবস্থাতেই তারা ইজতেমা ময়দান ছাড়বেন না। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews