একতা ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়েছে। ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে দিয়েছেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তাররা। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে গেল বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়েই সুপার ফোর নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ পর্বের দুটি ম্যাচেই জয় নিশ্চিত করল বাংলাদেশের তরুণীরা। ১৭ ডিসেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করেছিল ৫ উইকেটে ১৪৯ রান। এরপর স্বাগতিকদের ১৪.৫ ওভারে ২৯ রানে অলআউট করে ১২০ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলংকা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত আগামী ২২ ডিসেম্বর।

Leave a Reply