1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

গ্রেফতার হলেন মাদকের হোম ডেলিভারি চক্রের সদস্য চন্দন রায়

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ গননা করুন

একতা ডেস্কঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকায় মাদকের হোম ডেলিভারি চক্রের অন্যতম হোতা আইসের গডফাদার টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও গ্রামের চন্দন রায়কে (২৯) আইসসহ গ্রেফতার করেছে ডিএনসি বলছে, মালয়েশিয়া প্রবাসী বন্ধু মিলে আইস (ক্রিস্টাল মেখ) পাচারের চক্র গড়ে তোলেন চন্দন। এর আগে একাধিকবার জেলে গেলেও পুনরায় জামিনে এসে চক্রে সক্রিয় হন তিনি। গতকাল ১৬ ডিসেম্বর, সোমবার ডিএনসির সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এসব তথ্য জানান। ডিএনসির ডেমরা সার্কেলের একটি টিম রোববার দুপুরে রাজধানীর ওয়ারী এলাকা থেকে মাদকের হোম ডেলিভারি চক্রের অন্যতম হোতা ও আইসের গডফাদার চন্দন রায়কে ২০ গ্রাম আইসসহ গ্রেফতার করে।

চন্দন রায় ডিগ্রি পাস করে বিমানবন্দরের লাগেজ পার্টির সদস্য হয়ে বিদেশ থেকে স্বর্ণ ও ইলেকট্রনিকস সামগ্রী পাচারের কাজে জড়িয়ে পড়েন। করোনাকালে কয়েকজন মালয়েশিয়া প্রবাসী এবং বন্ধু মিলে আইস (ক্রিস্টাল মেথ) পাচারের চক্র গড়ে তোলেন। বিভিন্ন পণ্যের আড়ালে কৌশলে মালয়েশিয়াসহ অন্যান্য দেশ থেকে সিলিকা জেলের আড়ালে আইস বাংলাদেশে নিয়ে আসতেন। পরে এ মাদক দেশের অভিজাত শ্রেণির ক্রেতাদের কাছে পার্সেল হোম সার্ভিস সিস্টেমে সরবরাহ করতেন।

ডিএনসির সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, এর আগে মালয়েশিয়া থেকে সোনা ব্যবসার আড়ালে ২০২০ সালের নভেম্বরে ৬০০ গ্রাম আইসসহ ডিবির হাতে পাঁচজন সহযোগীসহ গ্রেফতার হন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে জামিনে বের হয়ে আবারও একই কাজে সক্রিয় হন। পরে ২০২২ সালে ২ নভেম্বর ফের ৫০০ গ্রাম আইসসহ তাকে গ্রেফতার করে ডিএনসি। এরপর ছয় মাস জেল খেটে জামিনে বের হয়ে চন্দন রায় আত্মগোপনে চলে যান এবং রাজধানীতে আইসের চক্রটি সক্রিয় করেন। চন্দন ৫ বছর পূর্বেও মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বাজারের একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। অল্প দিনের ব্যবধানে মাদক ব্যবসায় করে লক্ষাধিক টাকার মালিক হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews