1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক-২ ভোলায়

  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ তার ছেলে রিয়াদ মাতাব্বর (৩৮) এবং আলমগীর মাতব্বর (৬০) ২ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে। ১৮ডিসেম্বর, বুধবার বেলা ১১ টায় বিসিজি বেইস ভোলায় লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি তে জানানো হয়, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন গঙ্গাপুর চরের স্থানীয় বাসিন্দাদের উপর দীর্ঘদিন যাবত একটি কুখ্যাত ডাকাতদল দুর্ধর্ষ সন্ত্রাসী ইউনুস এর নেতৃত্বে অস্ত্র দেখিয়ে জমিদখল, চাঁদাবাজি, অসহায় জেলেদের মাছ ও টাকা লুট, অত্যাচার এবং ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল মর্মে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৮ ডিসেম্বর ২০২৪ (বুধবার) রাত ১:৩০ মিনিট থেকে ভোর ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীন বিসিজি বেইস ভোলা কর্তৃক জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে উক্ত এলাকা হতে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ টি দেশীয় অস্ত্র (০৫ টি রামদা) সহ দুর্ধর্ষ সন্ত্রাসী আলমগীর মাতব্বর ও তার ছেলে রিয়াদ মাতাব্বরকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয় এবং বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews