1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

১৯ কর্মকর্তাকে পদোন্নতি পুলিশ সুপার পদে

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ গননা করুন

একতা ডেস্কঃ ১৯ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব আবু সাঈদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। তবে পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ অথবা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন অথবা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন ঢাকার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম, আব্দুল্লাহ আল ইয়াছিন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক আহমেদ, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. মারুফ আব্দুল্লাহ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মইনুল হক, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল্লাহ এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া আফরোজ। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী, খুলনা পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রুহুল কুদ্দুস, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মফিজুল ইসলাম, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, খাগড়াছড়ির মহালছড়ির ৬ষ্ঠ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেব এবং র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews