1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

গ্রেপ্তার হলেন মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নুর

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ গননা করুন

একতা ডেস্কঃ টঙ্গীর ইজতেমা ঘিরে ঘটে যাওয়া সহিংস ঘটনার অন্যতম আসামী মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নুর গ্রেপ্তার হয়েছেন। ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় হত্যা মামলার পরপরই রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তা করা হয়। তিনি উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম নুর মোহাম্মদ। সেদিন বিশ্ব ইজতেমার ময়দান নিয়ন্ত্রণে নিয়ে মাওলানা জুবায়ের ও সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন তিনজন।

এ ঘটনায় মাওলানা সাদের ২৯ অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়। ওই মামলায় ৫ নম্বর আসামি মোয়াজ বিন নুর। মামলাটি করেন মাওলানা জুবায়েরের অনুসারী কিশোরগঞ্জের এস এম আলম হোসেন। ২০ ডিসেম্বর, শুক্রবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, মামলার পরপরই মোয়াজ বিন নূরকে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখিত আসামিরা মাওলানা সাদের অনুসারী। তারা গত ৪ ও ৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অমান্য করে প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় বাধা দিতে এবং ইসলামের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করেন। তারা সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে ২০-২৪ ডিসেম্বর টঙ্গী ময়দানে সাদপস্থিদের জোড় করার মর্মে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা করতে থাকেন। প্রধান আসামি ওয়াসিফুল ইসলাম তার সই করা চিঠির মাধ্যমে সারা দেশের সাদপস্থিদের জানান যে, আগামী ২০-২৪ ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানেই পুরোনোদের জোড় হবে। পুরোনোদের সঙ্গে যেন মোনাসেব সাথিদেরও নিয়ে আসে এবং তাদের সঙ্গে টর্চ লাইট ও হ্যান্ডমাইক যেন থাকে। ২ নম্বর আসামি আব্দুল্লাহ মনসুর ফেসবুক লাইভে ঘোষণা দেন, পুরোনোদের জোড়ে এবং বিশ্ব ইজতেমায় যদি মাওলানা সাদকে আনতে দেওয়া না হয়, তাদের যদি টঙ্গী ময়দানে ২০-২৪ ডিসেম্বর জোড় করতে দেওয়া না হয়, তাহলে তারা বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হতে দেবে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews