1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টাইগাররা ইতিহাস গড়লো

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ গননা করুন

একতা ডেস্কঃ শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হোয়াইটওয়াশ করার আশা বাংলাদেশের ছিল। তবে সেটা এভাবে, এত বড় ব্যবধানে হবে কেউ কখনো ভাতে পারেনি। শেষ ম্যাচে তাই করে দেখালো বাংলাদেশ। সেই সঙ্গে গড়ে নিল ইতিহাস। ব্যাট হাতে ১৮৯ রান তুলেছে ৭ উইকেট খুইয়ে। এরপর বল হাতে উইন্ডিজকে গুঁড়িয়ে দিয়েছে ১০৯ রানেই। আর তাতে হাতে এসে ধরা দিয়েছে ৮০ রানের বিশাল এক জয়, সঙ্গে ক্যারিবীয়দেরকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশের সাধটাও পূরণ হলো লিটন দাসের দলের। এমন বিশাল জয় সম্ভব হয়েছে জাকের আলী অনিকের কল্যাণে। তার ৪১ বলে ৭২ রানের ইনিংসই মূলত বাংলাদেশকে চলতি বছর তাদের দ্বিতীয় সর্বোচ্চ রানের দেখা পাইয়ে দেয়। তার দিনটা অবশ্য ঘটনাবহুলই ছিল বেশ। নিজের ইনিংসের শুরুতে প্রশংসায় ভেসেছেন স্পোর্টসম্যানশিপের নজির দেখিয়ে। ওবেদ ম্যাকয় ডিপ অঞ্চলে চোট পেয়েছিলেন, তখন সুযোগ ছিল একটা বাড়তি রান নেওয়ার, তবে প্রতিপক্ষের চোটের কথা ভেবে সে সুযোগটা নেননি তিনি। ধারাভাষ্যকক্ষে তখন বেশ তারিফ হয় এই কাজের। শামীম পাটোয়ারীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয় তার। ‘রান আউট’ ভেবে তিনি সাঝঘরে চলেই গিয়েছিলেন। এরপরও থার্ড আম্পায়ার তাকে মাঠে আনেন, কারণ রিপ্লেতে দেখা যায় তিনি নন, আউট হয়েছেন শামীম। ১৫তম ওভারে আবারও ভুল বোঝাবুঝি হলো তার সঙ্গে, এবার ওপাশে ছিলেন শেখ মাহেদী। রান আউট হন তিনিও। দুটো ‘পাপের প্রায়শ্চিত্ত জাকের করেন এরপর। একে একে ছয়টা ছক্কা হাঁকিয়েছেন শামীম-মাহেদীর বিদায়ের পর। তার দুটো ছক্কায় আবার বলই হারিয়ে ফেলেছেন রীতিমতো।

বোলাররা এর আগে চলতি সিরিজে আরও কম রানও ডিফেন্ড করেছেন স্বাচ্ছন্দ্যে। সেটা আজ বড় পুঁজি পেয়ে ভুলে গেলেন না কেউই। তাসকিন আহমেদ ব্রেক এনে দিলেন ‘বানি’ ব্রেন্ডন কিংকে ফিরিয়ে। এরপর পুরো সিরিজে বল হাতে বড় ভরসা হয়ে ওঠা শেখ মাহেদীও তার আঁটসাঁট বোলিংয়ে ফিরিয়েছেন অভিষিক্ত জাস্টিন গ্রিভস আর নিকলাস পুরানকে। এরপরও উইন্ডিজ আশার প্রদীপ নিভু নিভু করে জ্বলছিল রোমারিও শেফার্ড আর গুডাকেশ মোটির জুটিতে ভর করে। মোতির বিদায়ে এই জুটি ভাঙে রিশাদের করা ১৫তম ওভারে। সে ওভারে আলজারি জোসেফকেও শিকার করেন রিশাদ। ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করে শেফার্ড বিদায় নেন নবম ব্যাটার হিসেবে। উইন্ডিজের সব আশা শেষ হয় সেখানেই। এরপর ওবেদ ম্যাকয়কে বোল্ড করে তাসকিন আহমেদ জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন। বাংলাদেশ ৮০ রানের বিশাল এক জয় তুলে নেয় তাতে। ২০২৪ এর শেষ দল রাঙায় মধুর এক সিরিজ জয় দিয়ে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews