একতা ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে নজর কেড়েছেন দর্শকদের। আজ ২০ ডিসেম্বর, শুক্রবার রাজধানীসহ সারাদেশের ২০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীনের ‘প্রিয় মালতী’। যেখানে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। রাজধানীর হলগুলোর মধ্যে রয়েছে- ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমাস্ত সম্ভার, ধানমন্ডি), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), সনি স্কয়ার (মিরপুর-১), আনন্দ সিনেমা (ফার্মগেট), স্টার সিনেপ্লেক্স (বিজয় সরণি), শ্যামলী সিনেমা, লায়ন সিনেমা (জিনজিরা), বিজিবি সিনেমা (আজিমপুর)। ঢাকার বাইরের হলগুলোর মধ্যে রয়েছে- সিনেস্কোপ সিনেমা (নারায়ণগঞ্জ), স্টার সিনেপ্লেক্স (বালি অর্কিড, চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), গ্র্যান্ড রিভিউ মুভি থিয়েটার (রাজশাহী), মন ইন সিনেমা (বগুড়া), মধুৰন সিনেপ্লেক্স (বগুড়া), মডার্ন সিনেমা (দিনাজপুর), বনলতা সিনেমা (ফরিদপুর), স্বপ্নীল সিনেপ্লেক্সে (কুষ্টিয়া)। ‘প্রিয় মালতী’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে, অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, রিজভী রিজু, শাহজাহান সম্রাট, আনিসুল হক বরুণ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড।

Leave a Reply