1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

লাইসেন্স ফেরত চায় সিটিসেল মোবাইল কোম্পানি

  • বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩০৩ গননা করুন
সিটিসেল মোবাইল কোম্পানির লোগো

একতা ডেস্ক: দেশের প্রথম মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল তাদের ২০১৬ সালে বন্ধ হয়ে যাওয়া লাইসেন্স ফেরত চেয়ে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছে আবেদন করেছে। বিটিআরসি বিষয়টি নিয়ে যাচাই-বাছাই করার কথা জানিয়েছে। এর মূল কোম্পানি প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (পিবিটিএল) মালিকানা রয়েছে বিএনপির সাবেক নেতা এম মোর্শেদ খানের পরিবারের হাতে। ওই রাজনৈতিক পরিচয়ের কারণে সিটিসেল তৎকালীন আওয়ামী লীগ সরকারের ‘বৈষম্যের শিকার হয়’ বলে বিটিআরসিতে জমা দেওয়া চিঠিতে দাবি করা হয়েছে। পিবিটিএল এর রেগুলেটরি অ্যান্ড করপোরেট বিভাগের প্রধান নিশাত আলি খান বলেন, বিটিআরসির সিদ্ধান্তের ‘পুনর্মূল্যায়ন’ চেয়ে গত ১ সেপ্টেম্বর তারা আবেদনটি জমা দেন।

আবেদনে উল্লেখ করা হয়, সিটিসেল তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরোধী একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল এমন ধারণা থেকে লাইসেন্স বাতিল করা হয়েছে, যে ধারনাটি ছিল অযৌক্তিক। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গত আট বছরে বিটিআরসির পক্ষপাতদুষ্ট, অপ্রীতিকর ও অসৎ উদ্দেশ্যে নেওয়া সিদ্ধান্ত ও মূল্যায়নের শিকার হয়েছে সিটিসেলের মূল কোম্পানি পিবিটিএল।

তথ্যসূত্রঃ দৈনিক সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews