1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রাহাত ফতেহ আলি আজ দর্শক মাতাবেন

  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ গননা করুন
উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান।

একতা ডেস্কঃ বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের জন্য গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত কনসার্টে আজ শনিবার পাইবেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান। কনসার্টে কোনো পারিশ্রমিক ছাড়াই মঞ্চ মাতাবেন সুরের এই জাদুকর। ইকোস অব রেভল্যুশন বা অভ্যুত্থানের প্রতিধ্বনি শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্ম। আর একই কনসার্টে বিনা পারিশ্রমিকে উপস্থাপনা করবেন আলোচিত দীপ্তি চৌধুরী। আর্মি স্টেডিয়ামের কনসার্টে রাহাত ফতেহ আলি খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এ ছাড়া কনসার্টে স্বল্প পারিশ্রমিকে দেশীয় সংগীত ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র?্যাপ সংগীতশিল্পী সেজান এবং হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। এই কনসার্ট থেকে আয় করা সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন-এ দান করা হবে। কনসার্টে আর্মি স্টেডিয়ামের

ভাড়া মওকুফ করেছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। এ ছাড়া কনসার্ট আয়োজনের ক্ষেত্রে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশেষ আদেশ জারি করেছে। ‘ইকোস অব রেভল্যুশন কনসার্টে তিন ধরনের টিকিট রয়েছে। ভিআইপি টিকিট ১০ হাজার টাকা, ফ্রন্ট রো ৪ হাজার ৫০০ টাকা এবং সাধারণ টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews