1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শালিখার মাঠে মাঠে হলুদের ছড়াছড়ি

  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৩ গননা করুন

সোহাগ সন্ধিঃ মাগুরা জেলার শালিখা উপজেলায় মাঠে মাঠে সরিষা ক্ষেত। যুবতী ফুলগুলো এন দিয়েছে চোখ জুড়ানো হলুদের মাতামাতি। দিগন্ত জোড়া এ সমারোহে মনও চোখ জুড়িয়ে আসে। উপজেলার নাঘোসা, সেওজগাতি, দিঘল গ্রাম, ভাটোয়াইল সহ সকল মাঠে আঁচল বিছিয়ে দিগন্ত ছুঁয়ে যাচ্ছে এ হলুদ সরিষা।

সরেজমিনে দেখা গেছে, কুয়াশা উপেক্ষা করে ক্ষেত পরিচর্যা করছেন চাষিরা। অন্যান্য ফসলে সে রকম দাম না পাওয়ায় এবার সরিষা চাষে ঝুঁকেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ ও কৃষকরা।

উপজেলা কৃষি অফিস জানায়, জমি থেকে সরিষা ওঠার পর ঐ জমিতে বোরো চাষ করা যায়। এতে কৃষি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় ও বোরোর ফলন ভালো হয়। এ বছর অধিক(উচ্চ) ফলনশীল আগাম জাতের সরিষার চাষ করছেন চাষিরা। এই ফসল চাষে খরচ কম এবং লাভ বেশি। এতে সেচ দিলেও চলে, না দিলেও ফসল কমে না। বর্তমানে মান অনুযায়ী বাজারে প্রতি মণ সরিষার দাম ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন বলেন, এ বছর শালিখা উপজেলায় ছয় হাজার ছয় শত ত্রিশ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। বাজারে সয়াবিন সহ অন্যান্য ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির ফলে গত মৌসুমে সরিষার ব্যাপক চাহিদা ছিল। এবারও সরিষার ব্যাপক চাহিদা রয়েছে। গাছ দেখে বোঝা যাচ্ছে ফলন ভালো হবে। সরিষা একটি লাভজনক ঝুঁকিমুক্ত ফসল। সরিষার আবাদ বৃদ্ধিতে সরকার কৃষকদের বীজ, সার ও পরামর্শ দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews