একতা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরাই দেশের মূল চালিকা শক্তি, যে কারণে কৃষকদের সকল সুবিধা দিতে হবে। প্রতিটি উপজেলায় মেইন রাস্তার সাথে কৃষি কোল্ডস্টোরেজ গড়ে তুলতে হবে। নারীদের জন্য কৃষিকার্ড দিতে হবে। স্বল্প সুদে কৃষিঋণ দিয়ে কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে হবে।
বাঘারপাড়া উপজেলার জহুরপুর ও বন্দবিলা ইউনিয়ের কৃষক দলের পৃথক দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জহুরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে বেলা দুটোয় ছোট খুদড়া মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে অন্যান্যের মধ্যে বক্তৃতা
করেন ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী মনিরুজ্জামান ও সম্পাদক আবু তালেব বিশ্বাস। বন্দবিলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি হারুনার রশিদের সভাপতিত্বে বিকাল চারটায় চন্ডিপুর মাঠে অন্য সমাবেশটি অনুষ্ঠিত হয়। পৃথক দুটি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাধারণ সম্পাদক শামছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমান। উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সদস্য শিহাবুর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক মকবুল হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আমিরুল ইসলাম, হাবিবুল ইসলাম, সদস্য সচিব শিকদার সালাউদ্দীন, বন্দবিলা ইউনিয়ন বিএনপি সভাপতি মনিরুজ্জামান তপন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আজম, সাধারণ সম্পাদক মানিক হোসেন এবং সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্যা।

Leave a Reply