1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বাগআঁচড়ায় ২০ বস্তা চাল ছিনতাই ঘটনায় বিএনপির ৫ জনের নামে মামলা

  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ গননা করুন

একতা ডেস্কঃ যশোর জেলার শার্শার বাগআঁচড়ায় ভিজিডির ২০ বস্তা চাল ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার ৫ জনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী টেংরা গ্রামের তাসলিমা খাতুন বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তরা হলেন, সাতমাইলের সূরত আলির ছেলে উজ্জল হোসেন, বাগআঁচড়া ইউনিয়নের হলপট্টি এলাকার ইসমাইল হোসেনের ছেলে মাসুদ এবং রনি, মৃত আব্দুল মজিদের ছেলে তৌহিদ হোসেন ফয়েজ পাটয়ারির ছেলে ফারুক হোসেন। তারা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডির চাল নিয়ে বাড়ি ফিরছিলেন বাগআঁচড়ার টেংরা উত্তরপাড়া গ্রামের তাসলিমা বেগম, হাজিরা বেগম, সাতমাইল এলাকার আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরো কয়েকজন গরীব অসহায় মহিলা। তারা চাল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হলে অভিযুক্তরা যশোর-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া এলাকার ইসমাইল চাঁতালের সামনে থেকে তাদের মারপিট করে ২০ বস্তা ভিজিডির চাল বহনকারী ভ্যান থেকে চাল ছিনতাই করে নিয়ে যায়। আসামিদের নাম উল্লেখ করে শার্শা থানায় ভুক্তভোগী টেংরা গ্রামের তাসলিমা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে পুলিশ অভিযুক্তদের এখনো আটক করতে পারিনি। এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৫ জনের নামে মামলা হয়েছে। বাগআঁচড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সবুর মামলাটি তদন্ত করছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews