1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নির্বাচন কমিশন কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল

  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। চুক্তি লঙ্ঘন করার কারণে এই সম্পর্ক ছিন্ন হয়েছে বলে ২২ ডিসেম্বর, রবিবার নির্বাচন কমিশনের আওতাধীন এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।

হুমায়ুন কবীর বলেন ‘নির্বাচন কমিশন থেকে এনআইডি’র তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১৮৩টি। যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অন্যতম। গত ২০২২ সালের ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির দ্বিপাক্ষিক চুক্তি হয়। চুক্তিপত্রের শর্তানুযায়ী দ্বিতীয় পক্ষ (বিসিসি) কমিশনের তথ্য-উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, সত্তা, পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময়, বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় প্রদান করতে পারবে না। কিন্তু বিসিসি তা লঙ্ঘন করেছে।’ চলতি বছরের ৩ সেপ্টেম্বর বিসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হলে প্রতিষ্ঠানটি জবাব দেওয়া থেকে বিরত থাকে। পরবর্তীতে গত ৬ অক্টোবর তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। এতে যে জবাব দেওয়া হয় তা নির্বাচন কমিশনে সন্তোষজনক নয় মর্মে গণ্য হয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি/চার্জসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি থেকে পরিশোধ না করায় নির্বাচন কমিশনের কাছে চুক্তিটি বাতিলযোগ্য বলে বিবেচিত হয়েছে। চুক্তি বাতিল করে বিসিসিকে দেওয়া এপিআই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews