একতা ডেস্কঃ বিপদ যেন ছাড়ছেই না আলো অর্জুনকে। তাকে সফলতা ও বিড়ম্বনা দুই-ই দিয়েছে পুষ্পা-২। তারপরও থেমে থাকেনি পরবর্তী পরিস্থিতি। ছবির প্রিমিয়ার শো-তে এসে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়ে তিনি হেসেছিলেন আর বলেছিলেন এবার সিনেমা হিট হবে। এটি ছিল অরজুনের নির্দয়তার পরিচয়। আল্লু অর্জুনের বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তার দাবি, পদপিষ্ট মহিলার মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আলু বলেছিলেন, “এবার সিনেমা হিট।
এবার মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিতে সংবাদসম্মেলন করেছেন আল্লু অর্জুন। তার কথায়, “যা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। সত্যি বলছি, কারও দোষ নয়। আমি এখানে কাউকে দোষ দিতে আসিনি। সরকার নয়, পুলিশ নয়। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ সহযোগিতা করার জন্য।”

Leave a Reply