1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়

  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ গননা করুন

একতা ডেস্ক: বন্দর নগরী চট্টগ্রামের জামালখান এলাকায় শুক্রবার গভীর রাতে মিছিল করেছেন ছাত্রলীগের কর্মীরা। মিছিল থেকে ‘জয় বাংলা জয়

বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ মিছিল করা হয়েছে বলে জানা গেলেও এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে ১৮ অক্টোবর, শুক্রবার মধ্যরাত থেকে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ভিডিওটিতে দেখা যায়, প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিচ্ছিল।

মাত্র ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে আরও দেখা যায়, মিছিলটির সামনে দুইটি মোটরসাইকেল ছিল। সেখানে থাকা আরোহীরা নেতৃত্ব দিচ্ছিল। প্রতিবাদ মিছিলটি জামালখানের প্রেস ক্লাব থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় এসে শেষ হয়। গত ৪ আগস্টের পর চট্টগ্রামে এ প্রথম ছাত্রলীগের মিছিল দেখতে পায় নগরবাসী। ফলে এই মিছিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা বিশ্লেষণ।

তথ্যসূত্রঃ জনকণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews