1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

ভোটের অধিকার আদায়ে রাজপথে নামতে হবে

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ গননা করুন

একতা ডেস্কঃ অন্তরবর্তী সরকারের গতিবিধি নিয়ে সংশয় তুলে ধরে ভোটের অধিকার আদায়ে আবারও ৫ আগস্টের মতো জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৫ আগস্ট যেমন ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন, ঠিক তেমনিভাবে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিজের অধিকার আদায়ের জন্যই নামতে হবে। দেশ, মাটি, মানুষের জন্য প্রয়োজনে আবার ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সদর উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারি তাহলে বাংলাদেশে সব সম্প্রদায় ও ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। আমরা নিশ্চিত করব কৃষকরা যাতে ফসলের ন্যায্যমূল্য পায়, শ্রমিক ভাই যেন ন্যায্য মজুরি পায়। বিনা কারণে মানুষকে হত্যা-গুম করা এগুলো যেন বাংলাদেশে কোনোদিন না হয়। আজকে আমাদের কাছে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমরা শান্তিতে থাকতে চাই। একটা নির্বাচন করতে চাই। সেই নির্বাচনে যাকে পছন্দ তাকে নির্বাচিত করতে চাই এবং তারা আমাদের সরকার ব্যবস্থার পরির্তন আনবে, চুরি-চামারি-দুর্নীতি বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে, দখলবাজি বন্ধ করবে। ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, অ্যাড. আব্দুল হালিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews