1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ডিসি তিন শতাধিক কমিটির সভাপতি থাকেন

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ গননা করুন

একতা ডেস্কঃ স্থানীয় পর্যায়ে একেকজন জেলা প্রশাসক (ডিসি) তিন শতাধিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। সম্প্রতি ডিসিদের সভাপতিত্বে গঠিত কমিটিগুলোর হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশনার চিঠি থেকে এমন তথ্য জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব জেলা প্রশাসকের কাছে এ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ডিসিদের নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে ৩০২টি কমিটির নাম উল্লেখ করা হয়েছে। এতে কমিটিগুলোর হালনাগাদ তথ্য মাঠ প্রশাসন সংযোগ শাখায় পাঠানোর নির্দেশনা সব ডিসিকে দেওয়া হয়।

প্রশাসন ক্যাডারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো দেখে থাকেন। এ ছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

প্রশাসনের বাইরে অন্য ক্যাডারের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, একজন কর্মকর্তা এতগুলো কমিটির সভাপতি হলে তিনি কোনোটাই ঠিক মতো করতে পারবেন না এবং হচ্ছেও সেটা। এই বিষয়গুলোতে সংস্কার আনা প্রয়োজন। এমন অনেক কমিটি রয়েছে জেলায় যেগুলোর সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তা রয়েছেন, সেই কমিটিগুলো তাদের নেতৃত্বে হতে পারে। এতে ডিসির অতিরিক্ত কাজের চাপ কমবে, ওই কমিটিও সঠিকভাবে কাজ করতে পারবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews