1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নদীতে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৫

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ গননা করুন

একতা ডেস্কঃ দেশের অভ্যন্তরীণ নদীপথ পদ্মা-যমুনায় চলাচলকারী বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজির সময় ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌপুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার দিকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পদ্মা-যমুনা নদীর মোহনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুর্বৃত্তরা হলেন রুরু বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৫), মো. আ. রহমানের ছেলে মো. রাসেল মিয়া (২৪), গোলাম ইয়াসিনের ছেলে রফিকুল ইসলাম (২২), আব্দুল করিম শেখের ছেলে মো. বাদশা শেখ (২০) ও সহিদুল্লাহ সিকদারের ছেলে মো. রবিউল সিকদার (৩৫)। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামে। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন পদ্মা-যমুনা নদীর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিরাজগঞ্জের বালু মহাল থেকে বৈধভাবে বালু ক্রয় করে আনা বাল্বহেড জাহাজে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টাকালে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে চাঁদাবাজীতে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, নৌকায় থাকা দুইটি হাসুয়া উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews