1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আমবাগানে মিলল কোটি টাকার গুপ্তধন

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ গননা করুন

একতা ডেস্কঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগরের ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন এক কেজি ১৯৪.৩২ গ্রাম এবং বাজারমূল্য প্রায় এক কোটি ৩৪ লাখ টাকা।

বিজিবি মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে ২৩ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গোপন সূত্রে বিজিবি জানতে পারে যে, একজন চোরাকারবারি জীবননগর গয়েশপুর এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের পরিকল্পনা করছেন। এ তথ্যের ভিত্তিতে গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/১ এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগানে অবস্থান নেয়। দুপুর পৌনে ২টার দিকে এক ব্যক্তি বাইসাইকেলযোগে আমবাগানের ভেতর দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি বাইসাইকেল ফেলে বাগানের ভেতর দিয়ে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো চারটি স্বর্ণের বার উদ্ধার করেন।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় অজ্ঞাত চোরাকারবারিকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন এক কেজি ১৯৪.৩২ গ্রাম এবং এর বাজারমূল্য প্রায় এক কোটি ৩৪ লাখ টাকা।

বিজিবির এই সফল অভিযানের মাধ্যমে দেশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টার একটি উজ্জ্বল উদাহরণ স্থাপিত হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews