একতা ডেস্কঃ দেশের অন্যতম বৃহত স্থলবন্দর হিলিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশি আলু ও ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২০-২৫ টাকা করে। মঙ্গলবার থেকে তা বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগে প্রতিকেজি আলু ও ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
বিক্রেতাদের মতে, বাজারে দেশি আলু ও ভারতীয় পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় কেজিতে ২০-২৫ টাকা কমেছে আলু ও পেঁয়াজের দাম। এতে খুশি সাধারণ ক্রেতারা। হিলি বাজারে আলু কিনতে আসা ক্রেতা আবদুল রহমান বলেন, দেশি নতুন আলুর দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০-২৫ টাকা কমেছে। গত ১৮ ডিসেম্বর ৭০ টাকা কেজি দরে বিক্রি কিনতে হয়েছে। আর আজ প্রতিকেজি দেশি নতুন আলু কিনলাম ৪৪ টাকায়। তবে এই ভরা মৌসুমে প্রতিকেজি আলুর দাম ২০ টাকার নিচে নামলে সাধারণ ক্রেতাদের জন্য ভালো হতো।
আরেকজন ক্রেতা মান্নান বলেন, ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ২০-২৫ টাকা কমেছে। গত সপ্তাহে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ৪৫-৫০ টাকায় বিক্রি হয়েছে। কেজিতে ২০-২৫ টাকা কমেছে। আরও একটু দাম কমলে সাধারণ ক্রেতাদের স্বস্তি ফিরত। সবজি বিক্রেতা সাদ্দাম হোসেন বলেন, এ সপ্তাহে ভারতীয় পেঁয়াজ ও দেশি আলুর দাম কেজিতে ২০-২৫ টাকা কমেছে। গত সপ্তাহে প্রতিকেজি দেশি আলু ৬০ থেকে ৬৫ টাকায় কিনে ৭০ টাকায় বিক্রি করি। এ সপ্তাহে ৪৫ টাকায় কেজি দরে কিনে ৪৫-৫০ টাকায় বিক্রি করছি। আর ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে কিনে ৭০ টাকায় বিক্রি করি। এ সপ্তাহে ৪০ থেকে ৪৪ টাকা কেজি দরে কিনে ৪৫-৫০ টাকায় বিক্রি করছি।
কাস্টমস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার হিলিবন্দর দিয়ে ৩১টি ভারতীয় ট্রাকে ৯১৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে বন্ধ রয়েছে আলু আমদানি।

Leave a Reply