1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বিএনপির তিন নেতা সদস্যপদ ফিরে পেয়েছেন

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ গননা করুন

একতা ডেস্কঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মামুন মিয়া দল থেকে পদ এবং সদস্যপদ খোয়ানোর চার মাস পর প্রাথমিক সদস্যপদ ফিরে পেলেন। বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি রাতের অন্ধকারে সরিয়ে নিতে সহায়তা করার অভিযোগে তাদের এই শাস্তির মুখে পড়তে হয়। গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তিন নেতার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। একই চিঠিতে তাকে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে না জড়ানোর জন্য সতর্ক করা হয়েছে। এ ব্যাপারে আবু সুফিয়ান বলেন, বিনা দোষে শাস্তি পেয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলাম না। দলের সর্বস্তরের নেতাকর্মী এবং জনগণ দুঃসময়ে আমাকে ছায়ার মতো আগলে রেখেছেন। তাদের প্রতি এবং আমার নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা।

এ বছরের ২৯ আগস্ট চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকার একটি ওয়‍্যার হাউস থেকে একে একে ১৪টি বিলাসবহুল গাড়ি বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। সুফিয়ানসহ বিএনপির তিন নেতার তদারকিতে এস আলমের গাড়িগুলো পার করে দেওয়ার অভিযোগ ওঠে। গাড়ি বের করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে তারা বিভিন্ন গণমাধ্যমের কাছে স্বীকারও করেছিলেন। ১ সেপ্টেম্বর বিএনপি কেন্দ্র থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে। একই সঙ্গে কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়। তবে তারা তিনজনেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

প্রাথমিক সদস্যপদ এমন সময়ে ফিরিয়ে দেওয়া হলো যখন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের তোড়জোড় চলছে। বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দক্ষিণ জেলার কর্ণফুলী উপজেলায় এস আলম শিল্প গ্রুপের বেশিরভাগ শিল্প কারখানার অবস্থান। আর বাঁশখালীতে আছে ২৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লা বিদ্যুৎকেন্দ্র। ফলে দক্ষিণ জেলায় বিএনপির নতুন কমিটিতে নিজেদের অনুগত লোকজনকেই দেখতে চাইছেন এ শিল্প গ্রুপের কর্ণধাররা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews