একতা ডেস্কঃ জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি দীর্ঘ পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরছেন। আজ শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে আবারও দেশের মাহফিলের মঞ্চে দেখা যাবে এই আলোচিত ইসলামী স্কলারকে।
২০২০ সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান মাওলানা মিজানুর রহমান আজহারি। দেশত্যাগ প্রসঙ্গে ২০২০ সালের ২৯ জানুয়ারি নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন। পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এ বছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।
দীর্ঘ চার বছর আর দেশে ফেরেননি আজহারি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে ২ অক্টোবর দেশে ফিরে আসেন তিনি। এক সপ্তাহ দেশে থেকে আবারও মালয়েশিয়া চলে যান। ২৬ ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেওয়ার ঘোষণা দিলেন আজহারি। দেশের প্রত্যেকটি বিভাগে মাহফিলে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
Leave a Reply