1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পানির ট্যাংকে লুকিয়েও রেহাই পেলেন না কাবেরী

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ গননা করুন

একতা ডেস্কঃ বন্দর নগরী চট্টগ্রামস্থ চকবাজারের একটি বাসার ছাদ থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর চকবাজার এলাকার দেবপাহাড়ে তার পৈত্রিক বাসা থেকে চকবাজার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের অভিযানের খবরে ওই ভবনের ছাদে রাখা পানির ট্যাংকে লুকিয়েছিলেন তিনি।

নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজারের রামুর বাসিন্দা। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। কাবেরীর বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরীও ছিলেন সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত। রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে একদল নেতাকর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেয়। পরে পুলিশ প্রথমে বাসার ভেতরে ঢোকে, এরপর ছাদে গিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। কাবেরীকে চকবাজার থানায় নিয়ে যাওয়ার পর দেবপাহাড় এলাকায় একদল আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল করে।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, ‘রাত ১১টার দিকে তাকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে কক্সবাজার জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews