1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

হাসিনা ও দোসরদের নথি চাওয়ায় আগুন বললেন রিজভি

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ গননা করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একতা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বুধবার আমরা সংবাদপত্রে দেখেছি যে, শেখ হাসিনা এবং তার দোসরদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গভীর রাতে সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে জনগণের মধ্যে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে একেবারে উচ্চপর্যায়ের নিরপেক্ষ একজন ব্যক্তিকে দিয়ে তদন্ত করা উচিত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক আলোচনাসভায় রিজভী এসব কথা বলেন।

রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘২২ ডিসেম্বর: রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ’ শীর্ষক এ আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সভাপতি পটুয়াখালীর করিম মৃধা কলেজের অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মল্লিক মো. মোকাম্মেল কবীরের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সপু প্রমুখ। রিজভী বলেন, আমরা এর আগে দেখেছি, যখন কোনো সচিব বা মন্ত্রীর বিরুদ্ধে জনগণের পক্ষ থেকে প্রতিবাদ আসে, তখনই ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের ভেতরে আগুন ধরে।

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি ‘রাজকীয় দল’ গঠনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, আমরা শুনছি যে, একটা রাজকীয় দল করার নাকি চেষ্টা করা হচ্ছে। কিংস পার্টি যেটিকে বলা হয়। একটা নতুন আইন পাস করা হয়েছে- জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪। এটি কারা পাস করেছেন? অধিকার নিয়ে যারা কাজ করেছেন, এই ধরনের উপদেষ্টাগণ, ছাত্রনেতারা-যারা জুলাই আন্দোলনে ছিলেন। আমার কাছে বিস্ময়কর মনে হয় তাদের হাত দিয়ে কি করে এই বিপজ্জনক আইনটি পাস করা হলো। এই আইন এজেন্সি ও আইনশৃঙ্খলা বাহিনীকে অস্পষ্ট ও বিস্তৃত ক্ষমতা প্রদান করেছে। এটা তো ডিজিটাল নিরাপত্তা আইনের এক্সটেনশন বলে মনে হচ্ছে আমার কাছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews