1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

বাঘিনী জিনাতকে ধরতে নাজেহাল বনকর্মীরা তবুও অধরা সে

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ গননা করুন

একতা ডেস্কঃ পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের জঙ্গলে ঢুকে পড়ে ওড়িশার সিমলিপাল বাঘ প্রকল্প থেকে পালিয়ে আসা একটি বাঘিনীর নাম জিনাত। সম্প্রতি এ ঘটনা ঘটে বলে বন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত বাঘিনীটিকে বাগে আনতে পারেননি কর্মীরা। তাই সাধারণ মানুষকে ওই জঙ্গল থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। জিনাতকে ধরতে এরই মধ্যে একাধিক ফাঁদ পাতা হয়েছে। তাতে ছাগল ও মহিষের মাংসের টোপ দেয়া হয়েছে। কিন্তু সেসব ফাঁদে পা দেয়নি জিনাত। বরং স্থানীয়দের গৃহপালিত ছাগল শিকার করছে। এতে আতঙ্কে রয়েছেন জঙ্গলের আশপাশের বাসিন্দারা।

বন্যপ্রাণ বিশেষজ্ঞ শিবাজী ভট্টাচার্য বলেন, বাঘ খুব বুদ্ধিমান প্রাণী। নিজের এলাকার ছেড়ে সে যখন বেরিয়েছে, তার মানে বুঝতে হবে খুব সতর্ক রয়েছে। সতর্ক মানুষকে দিয়ে যেমন ইচ্ছামতো কাজ করানো যায় না, এই বাঘিনীকেও করানো যাচ্ছে না। হয়তো ওর ফাঁদে পড়ার পুরনো অভিজ্ঞতা আছে, তাই ফাঁদে ধরা দিচ্ছে না। টোপের খাবার খেয়ে পালিয়ে যাচ্ছে। বাঘ একা থাকতে ভালোবাসে। একমাত্র প্রজননের সময় সে সঙ্গী খুঁজে বেড়ায়। বেড়াল প্রজাতির প্রাণীদের মধ্যে ফিমেলরা স্বয়ংবরা হয়। তারা নিজেরাই সঙ্গী খুঁজে নেয়। এই বাঘিনী সেই তাগিদে সম্ভবত কোনো বাঘকে খুঁজে বেড়াচ্ছে। পছন্দের বাঘ না মেলায় সে একটার পর একটা এলাকা অতিক্রম করে এই রাজ্যে এসে উপস্থিত হয়েছে।

পশ্চিমবঙ্গ বন্যপ্রাণ সংরক্ষণ বোর্ডের সদস্য জয়দীপ কুণ্ডু বলেন, এই বাঘ খাঁচা জিনিসটা চেনে, খাঁচাতে করেই তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল অতীতে। তাই সে খাঁচা থেকে দূরে থাকছে। আর সে এই জঙ্গল থেকে খাবার পেয়ে যাচ্ছে, তাই টোপের দিকে খুব একটা আকৃষ্ট হচ্ছে না। এখন সাধারণ মানুষকে ওই জঙ্গল থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শও দিলেন তিনি।

জানা গেছে, গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাড়োবা-আন্ধারী বাঘ প্রকল্প থেকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল বাঘ প্রকল্পের জন্য আনা হয় তিন বছরের জিনাতকে। সেখানে বাঘিনীটিকে পরানো হয় রেডিও কলার। কিন্তু সিমলিপাল বাঘ প্রকল্প থেকে পাশের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে ঢুকে পড়ে সেটি। গত রবিবার বাঘিনীটি চলে যায় বন্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে। রেডিও কলার থাকায় জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে জিনাতের গতিবিধি জানা সম্ভব হয়েছে। কিন্তু মানুষের সুরক্ষার জন্য এখন শুধু জিপিএস নজরদারির ওপর ভরসা করে বসে থাকতে চাইছেন না বন বিভাগের কর্মকর্তারা। ইতোমধ্যেই জিনাতের অবস্থান করা ওই জঙ্গলে কয়েকটি স্মার্ট ক্যামেরা বসিয়েছেন তারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews