1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ফুটবলের হাসি সাবিনাদের সাফ জয়ে

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ গননা করুন

একতা ডেস্কঃ হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর খবরে চনমনে ফুটবল অঙ্গন। অক্টোবরে মেয়েদের সাফ শিরোপা ধরে রাখা ছিল বড় ঘটনা। তার আগে ঘরোয়া ফুটবলে ট্রেবল পূর্ণ করেছে বসুন্ধরা কিংস। ছেলেদের জাতীয় দলের পারফরম্যান্স ভালোয়-মন্দে মেশানো।

গত মার্চে অনূর্ধ্ব-১৬ সাফে চ্যাম্পিয়ন হয় কিশোরীরা। তবে সাবিনা খাতুনদের সিনিয়র সাফের শিরোপা ধরে রাখাই ফুটবলে ২০২৪- এর বড় অর্জন। ২০২২-এ প্রথম শিরোপার পর মেয়েদের ফুটবলে উত্থান-পতন গেছে অনেক। ঘরে-বাইরে পর্যাপ্ত ম্যাচ পাননি সাবিনারা। বেশ কয়েকজন খেলোয়াড় খেলা ছেড়ে দেন। কোচ বদল হয়। তবে শেষ পর্যন্ত ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে ট্রফিটা নিজেদের হাতে রাখে সাবিনারা। আরো একবার ছাদখোলা বাসে তাই উদযাপন হয়েছে। সাফল্য-ব্যর্থতার বাইরে ফুটবল এ বছর দেখেছে বড় পরিবর্তন।

কাজী সালাউদ্দিনের ১৬ বছরের অধ্যায় শেষ হয়েছে নির্বাচনের মাধ্যমে। তাবিথ আউয়াল হয়েছেন নতুন সভাপতি। তাঁর অধীনে ফুটবলের বাঁকবদল ঘটে কি না, সেটি সময় বলবে। আগামী বছর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীকে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে দেখতে পাওয়ার কথা। এমন হাই প্রফাইল খেলায়োড় শুধু জাতীয় দলের চরিত্র নয়, দেশের ফুটবলও হয়তো বদলে দেবেন-এমন আলোচনা আছে। সেই হামজাকেই নিশ্চিত করে পাওয়ার খবর এসেছে এ বছরের শেষভাগে। বছরজুড়েই আসলে বাফুফে কাজ করেছে এটা নিয়ে। হামজার বাংলাদেশি পাসপোর্ট হয়েছে এ বছর। আনতে হয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র। এরপর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি দিয়েছে লিস্টার সিটির এই ফুটবলারকে লাল-সবুজের হয়ে খেলার ছাড়পত্র। হামজার ছোঁয়া ঘরোয়া ফুটবলে লাগবে কি না, কে জানে।

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার চুক্তি শেষ হচ্ছে এ বছর। তাঁর অধীনে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ফিলিস্তিনের বিপক্ষে ভালো খেললেও প্রতিপক্ষের মাঠে দল ছিল ছন্নছাড়া। ভুটানে গিয়েও হারতে হয়েছে। আট ম্যাচে দুই জয় সম্বল ছেলেদের ফুটবলের।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews