1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পাকিস্তানের লিগে নাম দিলেন সাকিব

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ গননা করুন

একতা ডেস্কঃ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেলেও খেলা নিয়ে অনিশ্চয়তা আছে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের। তবে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই দেখা যাচ্ছে এই অলরাউন্ডারকে। এবার নাম দিয়েছেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)।

সম্প্রতি আবুধাবি টি-টেনে খেলেছেন সাকিব। আর সর্বশেষ লঙ্কা টি-টেনে দেখা গেছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। দল পেলে পিএসএলেও দেখা যাবে সাকিবকে। ইতোমধ্যেই এই লিগে খেলার জন্য নাম জমা দিয়েছেন তিনি। পিএসএল কর্তৃপক্ষ নিজেদের পেইজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। সেখানে দেখা যাবে সাকিবের নামও। দল পেলে পাকিস্তানের এই লিগে খেলতে দেখা যাবে এই অলরাউন্ডারকে।

এতে নাম জমা দিয়েছেন বাংলাদেশকে থেকে মুস্তাফিজুর রহমানও। সেই সঙ্গে অন্যান্য দেশেরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নাম লিখিয়েছেন। এই তালিকায় আছেন উসমান খাওয়াজা, ডেভিড উইলি, জেসন রয়, সিকান্দার রাজা, টম কারান, ডেভিড মালান। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে কিছুটা দেরিতে শুরু হবে পিএসএলের এবারের আসর। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শুরু থেকে মে মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews