1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

টিকটকের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করার আহ্বান জানালেন ট্রাম্প

  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৮ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের ওপর আসন্ন নিষেধাজ্ঞা স্থগিত করতে দেশটির সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার আদালতে একটি আইনি আবেদন জমা দেন তার আইনজীবী। সেখানে বলা হয়, ট্রাম্প টিকটক নিষিদ্ধ করার বিরোধিতা করেন। বরং পদ গ্রহণের পর রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা বলে টিকটকের চীনা কোম্পানি বাইটড্যান্সকে অ্যাপটি মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রিতে বাধ্য করতে প্রস্তাব পাস করেছে মার্কিন কংগ্রেস। এর ওপর শুনানি হবে আগামী ১০ জানুয়ারি। আদালত বাইটড্যান্সের পক্ষে রায় না দিলে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের একদিন আগে ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে অ্যাপটি। ট্রাম্প সেই আইনি প্রক্রিয়া স্থগিত রাখার আহ্বান জানিয়েছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে। সিনেটে বিপুল ভোটে পাস হওয়া টিকটক নিষিদ্ধের আইনটি ট্রাম্প কীভাবে বাতিল করবেন তা এখনও স্পষ্ট নয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews