1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

সচিবালয়ে সাংবাদিকদের নতুন অ্যাক্রেডিটেশন কার্ড শিগগিরই

  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ গননা করুন

একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে যে, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে সাময়িক বিধিনিষেধ আরোপের পর। শিগগিরই নতুন করে আবেদন নিয়ে সাংবাদিকদের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হবে। গত বুধবার সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের। পর প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে এটি ‘কী পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)’ হিসাবে বিবেচনা করে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বার্তায় বলা হয়েছে, ‘বিদ্যমান প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডগুলি পর্যালোচনা করা হবে। নতুন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যুর জন্য তথ্য অধিদপ্তরের (পিআইডি) মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে আবেদন আহ্বান করা হবে।’ এই সময়ে সাংবাদিকরা প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অস্থায়ী পাস সংগ্রহ করে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। সরকার সাংবাদিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তাদের সহযোগিতা প্রত্যাশা করেছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ফেইসবুক পোস্টে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি লিখেছেন, ‘কোনো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়নি, কেবল সচিবালয়ের ক্ষেত্রে এর ব্যবহার সাময়িকভাবে সীমিত করা হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী পাস ইস্যু করা হবে। সরকার স্বচ্ছতায় বিশ্বাসী। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকরা চলমান পরিস্থিতি উপলব্ধি করবেন এবং সরকারকে সহযোগিতা করবেন।’

ফয়েজ আহম্মদ ফেইসবুক পোস্টে বলেন, ‘পেশাদার সাংবাদিকরা তাদের প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী নতুন অ্যাক্রেডিটেশন কার্ড পাবেন। তবে এর মধ্যে সাংবাদিকতা থেমে থাকবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাময়িক পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।’ গত বুধবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকদের জন্য ইস্যু করা সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস এবং অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews