একতা ডেস্কঃ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীরাপ্রস্তাব দিয়েছেন দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতি নিষিদ্ধ করার। একই সাথে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ১ শতাংশ ভোটারের সমর্থনের বিধান বাদ দেওয়া, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধ করারও প্রস্তাব দিলেন তারা। গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনজীবীদের একটি দল মতবিনিময় করে। সেখানে এসব প্রস্তাব তুলে ধরা হয়।
এ সভায় আইনজীবী এম সরোয়ার হোসেনের নেতৃত্বে আমান আহমেদ আনসারী, মেজর (অব.) নুরুল হুদা চৌধুরী, মেজর (অব.) আহমদ কবির বিশ্বাস, এএসএম খালেকুজ্জামান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) মো. আতিকুর রহমান, আইনজীবী আজমল হোসেন, মেজর (অব.) হারুন অর রশিদ, মেজর (অব.) শরিফ আহমেদ, মেজর (অব.) নিয়াজ আহমেদ জাবের, আইনজীবী মজিবুর রহমান, মেজর (অব.) মো. জিয়াউল আহসান, মেজর (অব.) মিজানুর রহমান প্রমুখ অংশ নেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিশনের সদস্য জেসমিন টুলী, আব্দুল আলীম, নাদিয়া নিভিন ও সাদিক আল আরমান মতবিনিময়ে উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply