1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

চলে গেলেন রোমিও অ্যান্ড জুলিয়েট অভিনেত্রী অলিভিয়া হাসি

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ গননা করুন

একতা ডেস্কঃ বিশ্বজুড়ে খ্যাতি আর প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী অলিভিয়া হাসি। যিনি ১৯৬৮ সালে রোমিও অ্যান্ড জুলিয়েট সিনেমায় জুলিয়েট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেছিলেন। ৭৩ বছর বয়সে, ২৭ ডিসেম্বর, শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ‘জুলিয়েট’ চরিত্রে অভিনয় করে খ্যাতি থেকে পুরস্কার-সবই পেয়েছিলেন। সে বছর সেরা নবাগত অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোবও জিতেছিলেন। অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ চারটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল। পুরস্কার পায় চিত্রগ্রহণ ও কস্টিউম বিভাগে।

১৯৫১ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম অলিভিয়ার। সাত বছর বয়সে লন্ডন গিয়েছিলেন তিনি। পরিচালক ফ্রাংকো জেফিরেলি একটি নাটকের প্রদর্শনীতে প্রথম অলিভিয়াকে দেখে তাঁর ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। ‘রোমিও’ চরিত্রটি করেছিলেন লিওনার্ড হোয়াইটিং। তাঁর বয়স ছিল তখন ১৬ বছর।

ছবিটি অলিভিয়ার ক্যারিয়ারে ভূমিকা রাখলেও বিতর্কও হয়েছিল বেশ। প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্সের বিরুদ্ধে মামলা করেছিলেন অলিভিয়া ও লিওনার্ড। তাঁদের দাবি ছিল, ছবিটির শুটিংয়ে চাপ দিয়ে দুজনকে নগ্ন দৃশ্যে অভিনয় করানো হয়েছিল। ৫০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও চেয়েছিলেন তাঁরা। যদিও গত বছর মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। অলিভিয়া সর্বশেষ ২০১৫ সালে ‘সোশ্যাল সুইসাইড’ ছবিতে অভিনয় করেছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews