1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

হাসিনার পতনের পর ৮৭৬ কোম্পানি ফেরত পেলেন খোদ মালিকেরা

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৯১ গননা করুন

একতা ডেস্ক: শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৫ বছরে অবৈধভাবে দখল করা ৮৭৬ কোম্পানি তাদের সাবেক মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এ তথ্য জানিয়েছে। আরো জানা গেছে, আরজেএসসি কোম্পানির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য ২০ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত তিন হাজার ৭৫৩টি আবেদন গ্রহণ করেছে। বেশিরভাগ কোম্পানি ছোট থেকে মাঝারি আকারের, যেগুলোর সম্মিলিত বিনিয়োগ প্রায় দেড় লাখ কোটি টাকা বলে কর্মকর্তারা জানিয়েছেন। আরজেএসসির রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) মিজানুর রহমান বলেন, গত এক মাসে যে পরিমাণ আবেদন আরজেএসসিতে জমা পড়েছে, সেটি একেবারেই নজিরবিহীন। আরজেএসসি প্রতিষ্ঠার পর থেকে এত অভিযোগ মাত্র দু’মাসে জমা পড়ার ইতিহাস নেই। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, অন্যায়ভাবে যেসব কোম্পানি দখল করা হয়েছে, সেগুলোর যথাযথ প্রতিকার দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ১৫ বছরের শাসনামলে এরকম অনেক বেআইনি ঘটনা ঘটেছে। বিদেশি কোম্পানি দখলের ঘটনাও ঘটেছে। সরকার স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এ সমস্যাগুলোর সমাধানে কাজ করছে, কারণ বেসরকারি খাতই অর্থনীতির প্রধান চালিকাশক্তি। আরজেএসসি সূত্র জানিয়েছে, আবেদনকারীরা দাবি করেছেন তাদের ব্যবসা, নেতৃত্ব (চেয়ারম্যান/এমডির পদ) অথবা কোম্পানির শেয়ারের মালিকানা ২০০৯ সাল থেকে এ বছরের জুলাই পর্যন্ত অবৈধভাবে প্রভাব খাটিয়ে দখল করা হয়েছে। তদন্ত শেষে ইতোমধ্যে ৮৭৬টি কোম্পানির মালিকানা, ব্যবস্থাপনা এবং শেয়ার সাবেক মালিকদের কাছে হস্তান্তর কুরা হয়েছে। বাকি আবেদনগুলো এখনো প্রক্রিয়াধীন। ৩০০টি আবেদন আইনি প্রক্রিয়াধীন থাকায় আরজেএসসি সেগুলো নিষ্পত্তি করতে পারেনি। হাইকোর্ট এবং নিম্ন আদালতের রায়ের ভিত্তিতে আরজেএসসি এ কোম্পানিগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তথ্যসূত্রঃ ইত্তেফাক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews