1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কুপিয়ে হত্যা যশোরে আওয়ামী লীগ নেতাকে

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ গননা করুন

একতা ডেস্কঃ যশোর জেলার অভয়নগরে জিয়াউদ্দিন পলাশ নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২৮ ডিসেম্বর, শনিবার রাত ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় কর অফিসের পেছনে নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত জিয়া নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। নিহত জিয়ার বাবা ইব্রাহিম হোসেন সর্দার শ্রমিক নেতা ছিলেন। প্রায় ২০ বছর আগে তিনিও সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

এলাকাবাসী জানান, শনিবার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে ফেলে রেখে যায়। পরে পুলিশকে খবর দেয়।

অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, রাতে নওয়াপাড়া কর অফিসের পেছনে নদীর ঘাটে জিয়াকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তথ্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews