1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভোটার হওয়ার বয়স ১৭ বছর করার দাবি জামায়াতের

  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ গননা করুন

একতা ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ভোটার হওয়ার বয়স ১৮ থেকে কমিয়ে ১৭ বছর করার দাবি জানিয়েছেন। তার মতে, দেশের শিশু-কিশোর ও তরুণদের অবদানের প্রতি সম্মান জানাতে তাদের ভোটাধিকার প্রদান করা উচিত। রবিবার রাতে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এক পথসভায় তিনি এ দাবি জানান।

শফিকুর রহমান বলেন, “শিশু-কিশোর ও যুবকেরাই আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। তাই তাদের ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে আমরা কিছুটা হলেও কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের দায় শোধ করতে পারি। দেশকে আমরা একটি সাজানো বাগান হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং সব ধর্ম ও বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে মিলেমিশে বসবাস করবে।”

তিনি চব্বিশের তরুণদের অবদানের কথা উল্লেখ করে বলেন, “তরুণ যোদ্ধারা দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে। তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। তবে, পতিত স্বৈরাচাররা জুলাই অভ্যুত্থানের সফলতা নস্যাৎ করার ষড়যন্ত্র চালাচ্ছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের মাধ্যমে মন্ত্রণালয়ের নথি ধ্বংসের ঘটনাও সেই ষড়যন্ত্রের অংশ। এই ঘটনার সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচন করে বিচার করতে হবে। সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াত আয়োজিত এই পথসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং নীলফামারী জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার।

সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আমির হাফেজ আব্দুল মুনতাকিম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাজহারুল ইসলাম। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রাজ কুমার পোদ্দার এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews