1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ঢাকায় পটকা ও আতশবাজির আগুনে দগ্ধ ৫ আশঙ্কাজনক এক শিশু

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৬১ গননা করুন

একতা ডেস্কঃ ইংরেজি নববর্ষের প্রথম প্রহর উদযাপনের রাতে পটকা ও আতশবাজি পোড়ানোর সময় দগ্ধ হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে তিনজন শিশু। মঙ্গলবার মধ্যরাতের পর বিভিন্ন সময়ে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদের মধ্যে ফারহান (৮) নামে এক শিশুর শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাফসির (৩), শিফান মল্লিক (১২), শান্ত (৪৩) এবং সম্রাট (২০) নামে অন্যরা সামান্য দগ্ধ হয়ে প্রাথমিক চিকিৎসার নিয়ে বাড়ি ফিরেছেন।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে ফারহানের অবস্থা গুরুতর। তিনি বলেন, যেহেতু ফারহান শিশু, তাই তার শরীরের ১৫ শতাংশ বার্ন হওয়া ঝুঁকিপূর্ণ। বাকিরা তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মহানগর পুলিশের পক্ষ থেকে পটকা ও আতশবাজি নিষিদ্ধ করার ঘোষণা থাকলেও মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় এই নিষেধাজ্ঞা অমান্য করে পটকা ফাটানো হয়। মধ্যরাতের পর তা আরও বেড়ে যায়। এমন উদযাপন থেকে প্রতিবছর দুর্ঘটনা ঘটছে। পরিবেশ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও আতশবাজি ও পটকার ব্যবহার থামানো যাচ্ছে না। ২০২২ সালে আতশবাজির বিকট শব্দে অসুস্থ হয়ে পড়া এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews