1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পাঁচবিবি সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টায় ব্যর্থ

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩৩৭ গননা করুন

একতা ডেস্কঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ব্যর্থ হয়ে এবারের মতো ফিরে গেল। ফলে সীমান্তে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারেনি। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপি ক্যাম্পের অধীনস্থ সোনাতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও ওই এলাকাবাসী সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী-সীমান্ত এলাকার দেড়শ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যায় না। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা পাঁচবিবি উপজেলার সোনাতলা সীমান্ত এলাকার ২৮০ নম্বর মেইন পিলারের ৩ ও ৪ নম্বর সাব পিলারের নিকট আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে বাঁশের খুঁটি দ্বারা জাল টানানোসহ অস্থায়ী কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে জানতে পেয়ে সঙ্গে সঙ্গে পাঁচবিবির বিজিবির হাটখোলা বিওপির টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা প্রদান করে। ফলে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় বিএসএফ।

জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি জানান, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের কোম্পানি কমান্ডার ওই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখার আশ্বাস প্রদান করেন।

তথ্যসূত্রঃ যুগান্তর

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews